মুনমুন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক হিসেবে খ্যাতিমান তিনি। নাচের শিক্ষক হিসেবেও চেনা এক নাম। এস এ গেমেসর উদ্বোধনী দিনে নাচোলের রানী নৃত্যনাট্যে নৃত্য পরিচালনা করেছেন তিনি। পাশাপাশি অভিনয় করেছেন ইলা মিত্রের চরিত্রেও। এবারের সময়ের তারকা—মঞ্চে প্রথম নাচ: খুব ছোট ছিলাম। কোথায়, কবে নেচেছি এখন আর মনে করতে পারি না।আমার নাচের গুরু—: অনেকেই আছেন; শুধু তিনজনের নাম করছি— সৈয়দ আবুল কালাম, পণ্ডিত রামমোহন মহারাজ, পণ্ডিত বিরজু মহারাজ।ছোটবেলায় যা হতে চেয়েছিলাম—: চিকিত্সক হতে চেয়েছি। একসময় পাইলট হওয়ারও শখ ছিল।নৃত্যশিল্পী হওয়ার আগে যা জানা জরুরি—: ধীরস্থির থাকতে হবে। নাচের মধ্যে ডুবে গিয়ে নাচ করতে হয়। তাল ও লয় সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকা জরুরি। ইলা মিত্রের চরিত্র করতে গিয়ে মনে হয়েছে—: এ এক অন্য রকম ভালোলাগার অভিজ্ঞতা ছিল। ৬০০ সাঁওতাল আর ৩০০ স্কুল-কলেজের ছেলেমেয়ের অংশগ্রহণে গীতিনাট্যটি উপস্থাপন করা হয় মাঠে। পুরো দলটাই এসেছিল নাচোল থেকে। সেখানে গিয়েই আমি তাদের প্রশিক্ষণ দিয়েছি। দিনরাত খাটতে হয়েছে আমাকে। সেখানে ইলা মিত্রের চরিত্রটি আমি করি। টিভিতে প্রথম নাচের অনুষ্ঠান—: ১৯৭৩ সালে জাতীয় টেলিভিশন শিশু পুরস্কার প্রতিযোগিতায় প্রথম টেলিভিশনে নাচ করি। সেবার শ্রেষ্ঠ শিশু-নৃত্যশিল্পী হিসেবে পুরস্কৃত হই।স্মরণীয় নৃত্য—: বেনারসে, স্বচ্ছ গঙ্গা উত্সবে। নাচ আর অভিনয়ের বাইরে অন্য যে কাজে পারদর্শী—: পুঁথি পাঠ।আমি যাঁদের নাচের ভক্ত—: পণ্ডিত বিরজু মহারাজ, পণ্ডিত রাজেন্দ্র কুমার গঙ্গানী, লিলা স্যামসননাচের প্রিয় মুদ্রা—: কপিত্ব।যে গানের সঙ্গে নাচতে ভালোবাসি—: রাগনির্ভর যেকোনো গান।আলাদিনের দৈত্যের কাছে যা চাইবার—: নিজস্ব একটা আস্তানা থাকবে, কাচে ঘেরা; যেখানে ছেলেমেয়েরা নাচবে, নাচ শিখবে, নাচের সব রকম আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।বাংলাদেশের নাচ নিয়ে যা করব ভাবছি—: কিছু স্বপ্ন আছে। এখনই বলতে চাই না। নাচটা ঘরে ঘরে পৌঁছাক—এটা সব সময় মন থেকে চাই।যখন খুব রেগে যাই—: চুপ করে থাকি।যেদিন আর নাচব না—: এই চিন্তাটা এখনো করিনি। শেষ দিন পর্যন্তই নাচতে চাই।নিজের সম্পর্কে দুটি অপ্রকাশিত তথ্য—: অনেক দিন আগে বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলাম দিল্লিতে। দূরদর্শনে প্রচারিত হতো। দিল্লিতে একটি স্বল্পদৈর্ঘ্য ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলাম। আমার হাতের রান্না—: রান্নাটা ভালোই করি মনে হয়। সবাই তো খেয়ে খুব প্রশংসা করে।আমার প্রিয় মুখ—: আমার মেয়ে অপরাজিতা।সাক্ষাত্কারসিদ্ধার্থ মজুমদার