দুই প্রজন্মে আজ মুখোমুখি হয়েছেন নৃত্য ও অভিনয়শিল্পী মুনমুন আহমেদ ও তাঁর মেয়ে অপরাজিতা মোস্তফা। এবার জানা যাক মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।১. যা খেতে পছন্দ করিমুনমুন আহমেদ: আমার পছন্দের তালিকায় আছে কই মাছ ভাজা, স্যুপ, শাক আর শুঁটকিমেয়ে: বাইরে খেতেই বেশি পছন্দ করি। কেএফসি বা অজোর প্রায় সব খাবারই আমার পছন্দের। বাসায় মুরগির মাংস ও ভাত ভালো লাগে।২. রেগে গেলে যা করিমুনমুন আহমেদ: বড় করে নিঃশ্বাস নিয়ে ঠান্ডা হতে চেষ্টা করি।মেয়ে: দরজা বন্ধ করে দিই। কান্না আসে আর খুব চিৎকার করি।৩. যে ধরনের নাচ বেশি ভালো লাগেমুনমুন আহমেদ: ঠুমরি আঙ্গিকের নাচ বেশি পছন্দের। এর বাইরে সৃজনশীল কোনো নাচ হলে সেটাও পছন্দ করি।মেয়ে: কত্থক নাচটা বেশি ভালোবাসি। ৪. অবসর পেলেমুনমুন আহমেদ: ঘর গোছাই, নতুন কিছু ভাবার চেষ্টা করি আর বেড়াতে যাই।মেয়ে: টেলিভিশন দেখি, গান শুনি আর নাচ। আমি তো হাঁটতে হাঁটতেও নাচি।৫. যে কাজ করতে ভালো লাগেমুনমুন আহমেদ: বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, কেনাকাটা আর কাঁচাবাজার করতে ভালো লাগেমেয়ে: নাচটাকে কাজ ধরলে, সেটি করতে ভালো লাগে।৬. যে পোশাক পছন্দ করিমুনমুন আহমেদ: অবশ্যই শাড়ি।মেয়ে: টি-শার্ট, জিনসের প্যান্ট বেশি আরামের মনে হয়। এর বাইরে সালোয়ার-কামিজ পরি। ৭. পত্রিকায় যে খবর আগে পড়িমুনমুন আহমেদ: প্রথম আর শেষের পাতা।মেয়ে: আগে পড়ি বিনোদন পাতা।৮. তথ্যপ্রযুক্তির ওপর যতটা নির্ভরশীলমুনমুন আহমেদ: আইপ্যাড আমার বিশাল আর্কাইভ। এখানেই আমার নাচের সব গান রাখা থাকে। আর মুঠোফোন ছাড়া তো চলতেই পারি না।মেয়ে: ইন্টারনেট ছাড়া তো চলেই না।সাক্ষাৎকার: হাসান ইমাম