মুনিরিয়া যুব তবলিগের এশায়েত সম্মেলন
মুনিরিয়া যুব তাবলিগ কমিটির উদ্যোগে ১ ফেব্রুয়ারি নগরের লালদিঘি মাঠে এশায়েত সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কাগতিয়া দরবার শরিফের মোর্শেদ গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সৌদি আরব তদারক পরিষদের উপদেষ্টা সুলতান হামেদ আহমদ হাজ্জাজী, সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ ইউসুফ, জমিয়তুল মোদার্রেছীন সভাপতি এ এম এম বাহাউদ্দিন, সাধারণ সম্পাদক শাব্বির আহমদ, মোসলেহ উদ্দিন আল মাদানি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ আলী আজাদী, সংগঠনের মহাসচিব মুহাম্মদ ফোরকান মিয়া প্রমুখ। প্রধান অতিথি বলেন, সমাজে ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধের অবনতির ফলে অশান্তি বিরাজ করছে। এর থেকে উত্তরণে তরিকতই অনন্য আধ্যাত্মিক সোপান হিসেবে কাজ করবে। তাই আলোকিত পৃথিবী গড়তে চাই তরিকতের যথাযথ অনুশীলন। বিজ্ঞপ্তি।