মুনিরীয়া যুব তবলীগের উদ্যোগে ২৮ মে নগরের বায়েজিদে গাউছুল আজম দরবার শরিফ কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হলো তরিকত সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া দরবার শরিফের মোর্শেদে আজম সৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব শাব্বির আহমদ মোমতাজী, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, রাউজান উপজেলার চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আবুল মনসুর, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নেজাম উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান এস. এম. রফিকুল আলম, মুহাম্মদ ইব্রাহীম হানফি, আনোয়ারুল আলম ছিদ্দিকি, মোহাম্মদ আশেকুর রহমান, এমদাদুল হক , মুহাম্মদ সেকান্দর আলী ও মুহাম্মদ ফোরকান।
সম্মেলনে গাউছুল আজম (রাঃ) স্মরণে প্রকাশিত আল হাবীবু মা‘আল হাবীবে ফিল ইস্রা নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
এতে দেশবরেণ্য বহু ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের হাজারো ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। সম্মেলনে মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করেন। বিজ্ঞপ্তি।