মুনিরীয়া যুব তাবলিগের গাউসুল আজম কনফারেন্স সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুনিরীয়া যুব তাবলিগের আয়োজনে ২৬ ডিসেম্বর সোমবার লালদীঘি ময়দানে গাউসুল আজম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরিফের মোর্শেদ সৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী। তিনি বলেন, ইসলামের খেদমতে ও শিক্ষার প্রসারে গাউসুল আজম (রা.) নির্মাণ করেছেন দেশ-বিদেশে বহু মসজিদ, মাদ্রাসা ও পাঠাগার।
শেষ জীবনে এসে তিনি নিজের সঞ্চিত সব অর্থ কাগতিয়া কামিল এম. এ. মাদ্রাসায় দান করে গভীর রাসুলপ্রেম ও দেশে ইসলামি শিক্ষার প্রচার-প্রসারে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেরছিনের মহাসচিব শাব্বির আহমদ মোমতাজী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, এলবিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাহার উদ্দিন সাকিব। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া।
কনফারেন্সে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবুল মনছুর, বাংলাদেশ জামিয়াতুল মোদারেরছিন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ড. মো. ইদ্রিস, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা মোবাশ্বেরুল হক, নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক নাসির উদ্দীন চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।
আরও বক্তব্য দেন মুহাম্মদ ইব্রাহীম হানফি, আনোয়ারুল আলম ছিদ্দিকি, মোহাম্মদ আশেকুর রহমান, এমদাদুল হক, সেকান্দর আলী ও মাওলানা মুহাম্মদ ফোরকান। কনফারেন্সে দেশবরেণ্য বহু ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক ছাড়াও সর্বস্তরের লাখো ভক্ত উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।