মুনিরুল উলুম নুরানী মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
উত্তর মোহরা মুনিরুল উলুম আল কোরআন নুরানী সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১ ফেব্রুয়ারি মাদ্রাসা মাঠে সম্পন্ন হয়।
নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। বিশেষ অতিথি ছিলেন পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আজম, মো. ফারুখ, জাহেদ হোসেন চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী, হাসান মুরাদ ও আক্তার চৌধুরী।
প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জমির উদ্দিন। হারিছ আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দ মুজিবুল হক, সালাউদ্দিন চৌধুরী, মোজাম্মেল হক, মীর কাশেম, খোরশেদ আলম, মো. হাসান, নুরুল হুদা, খোরশেদ, আজম, মো. এরশাদ চৌধুরী বিটু, আবদুচ সালাম, কাশেম সওদাগর, আরিন আক্তার, মো. মান্নান, মো. ফারুখ প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। বিজ্ঞপ্তি।