মুন্সেফবাজার ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সঞ্চয় সমিতির বার্ষিক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া মুন্সেফবাজার ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সঞ্চয় সমিতির বার্ষিক সাধারণ সভা ২৩ আগস্ট সন্ধ্যায় সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ। উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন। প্রধান বক্তা ছিলেন পটিয়া দোকান মালিক সমিতির সভাপতি এম এ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা গোফরান রানা।
সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় সভায় বক্তব্য দেন জসিম উদ্দিন, নুরুল ইসলাম, এনামুল হক, দিদারুল আলম, জানে আলম, জসিম উদ্দিন, জামাল উদ্দিন, মফিজুর রহমান, সাইফুদ্দিন খালেদ, আবুল বশর প্রমুখ।
সভায় ঝরে পড়া শিশু ও প্রতিবন্ধী ব্যবসায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।