মুরগির হালিম
উপকরণ: হালিম মিক্সড ১ প্যাকেট, মুরগির মাংস ৩০০ গ্রাম, আদাবাটা আধা চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, ধনেগুঁড়া আধা চা–চামচ, জিরাগুঁড়া আধা চা–চামচ, হলুদগুঁড়া এক চা–চামচের চার ভাগের এক ভাগ, মরিচগুঁড়া আধা চা–চামচ, আস্ত গরমমসলা পরিমাণমতো, পেঁয়াজকুচি ১ কাপ, গরমমসলা ২ চা–চামচ, চিনি এক চা–চামচের চার ভাগের এক ভাগ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।
সাজানোর জন্য: কাঁচামরিচের কুচি ১ টেবিল চামচ, আদাকুচি ১ টেবিল চামচ, বেরেস্তাকুচি ২ টেবিল চামচ, ভাজা জিরাগুঁড়া ১ টেবিল চামচ, লেবু ১টি।
রান্নার প্রণালি:
১. প্রথমেই মুরগির মাংস পরিষ্কার করে পেঁয়াজকুচি, হলুদ, মরিচগুঁড়া, লবণ, আদাবাটা, রসুনবাটা, ধনেগুঁড়া, জিরাগুঁড়া, আস্ত গরমমসলা ও তেল দিয়ে মেখে নিন।
২. এরপর চুলায় ভালো করে কষিয়ে রান্না করুন।
৩. প্যাকেটের নিয়মে হালিম মিক্সড রান্না করে নিয়ে নামানোর আগে গরমমসলা ও চিনি দিন।
৪. সবশেষে লেবুর রস, কাঁচামরিচের কুচি, আদাকুচি, বেরেস্তাকুচি ও ভাজা জিরাগুঁড়া হালিমের ওপর ছড়িয়ে দিয়ে গরম-গরম পরিবেশন করুন।