মুরাদ পারভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা থেকে ঢাকায় এসে মঞ্চাভিনেতা হিসেবে শুরু করেছিলেন জীবন। ২০০৪ সালে ছোট পর্দার নাটক দৌড় দিয়ে শুরু করেন নির্মাতা হিসেবে নিজের যাত্রা। তাঁর তৈরি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চন্দ্রগ্রহণ এবার সেরা পরিচালক, সেরা ছবিসহ মোট আটটি বিভাগে পেয়েছে জাতীয় পুরস্কার। এবারের সময়ের তারকা—প্রেক্ষাগৃহে গিয়ে দেখা প্রথম ছবি—: বেইমান। রাজ্জাক-কবরী অভিনীত। তিন-চার বছর বয়সে।আমার প্রথম নির্মাণ—: নাটক দৌড়, ২০০৪ সালে। বিটিভিতে প্রচারিত হয়।‘দৌড়’ নাটক নিয়ে স্মরণীয় অভিজ্ঞতা—: দৌড় দেখে মুগ্ধ হয়ে এক তরুণী আমার সঙ্গে দেখা করতে আসে। সেই তরুণীর নাম সোহানা সাবা। তাঁর সঙ্গেই পরিচয় থেকে পরিণয়। জাতীয় পুরস্কার হাতে নেওয়ার পরের অনুভূতি—: পুরস্কারটা মনে হচ্ছিল খুব ভারী। মনে হচ্ছিল অনেক কঠিন দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে। এখন থেকে যেনতেনভাবে কাজ করার আর সুযোগ নেই। প্রিয় নির্মাতা—: রোমান পোলানস্কি, আব্বাস কিয়ারোস্তামি এবং মোরশেদুল ইসলাম।প্রিয় ছায়াছবি—: চন্দ্রগ্রহণ, খেলাঘর, অবুঝ মন।আমি যাঁর অভিনয়ের ভক্ত—: শাবান আজমি, সুবর্ণা মুস্তাফা, সোহানা সাবা।যে স্বপ্ন দেখতে ভালোবাসি—: আমার তৈরি ছবি অস্কার পাচ্ছে। ‘চন্দ্রগ্রহণ’ ছবিতে আমার প্রিয় চরিত্র—: ফালানি চরিত্রে সোহানা সাবা, জহির উদ্দিন পিয়ারের করা ডাকাত চরিত্রে। বাণিজ্যিক ছবি তৈরির সবচেয়ে কঠিন অংশ—: আলাদাভাবে কঠিন বলে কিছু নেই। সিনেমা বানানোর কাজটাই আসলে কঠিন। সেটা যেরকম ছবিই হোক। মঞ্চ আর সিনেমা—দুইয়ের মধ্যে তফাত—: ফরম্যাটের মধ্যে বিস্তর ফারাক আছে। তবে শেষ পর্যন্ত মিলের জায়গাটাই বেশি। যে কারণে ছবি বানাই—: কারণ শুধু এই কাজই আমি পারি। এ জন্যই ছবি বানাই। মনে হয়, আমি ছবি বানানোর জন্যই পৃথিবীতে এসেছি।চলচ্চিত্র নির্মাণ ছাড়া অন্য যে কাজে পারদর্শী—: সিনেমা আর নাটক বানানো ছাড়া আর কিছুই পারি না। একসময় অবশ্য ভালো ক্রিকেট খেলতাম।অর্থ, সম্মান, খ্যাতি—কোনটি বেশি জরুরি—: তিনটাই জরুরি। আমি তিনটাই একসঙ্গে চাই।সব সময় সঙ্গে রাখি—: মোবাইল ফোন, চাবি এবং স্ত্রী সাবা।সামনে যে ছবিটি তৈরি করব ভাবছি—: চিত্রনাট্যের কাজ চলছে। সিনেমার নাম দৌড়। পূর্ণদৈর্ঘ্য ছবি। সুযোগ পেলে সবার আগে বাংলাদেশের যে দিকটি বদলে দিতে চাই—: চলচ্চিত্রের অবস্থা। সুযোগ পেলে, বাংলাদেশে ভালো চলচ্চিত্র তৈরির ব্যবস্থা করতাম। হলিউডের সঙ্গে পাল্লা দিতাম।সাক্ষাৎকার নিয়েছেনইকবালহোসাইন চৌধুরী