মুশফিকুর রহিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসে সবচেয়ে কম বয়সী হিসেবে তাঁর অভিষেক হয়েছিল ২০০৫ সালে। এর আগে নেতৃত্ব দিয়েছেন অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের। নেতৃত্ব দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। জাতীয় দলের সহঅধিনায়ক ছিলেন অনেক দিন। এবার তিনি পুরোদস্তুর অধিনায়ক। এবারের সময়ের তারকা বাংলাদেশ ক্রিকেট দলের নতুন অধিনায়ক— ঘোরাঘুরির প্রিয় জায়গাদেশে বান্দরবানের নীলগিরি আর দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজ। মায়ের হাতে প্রিয় রান্নাঅনেক কিছুই প্রিয়। তবে তার মধ্যে মগজভাজি আর খাসির পায়া সবচেয়ে বেশি প্রিয়।গুনগুনিয়ে গাই যে গানআসলে গুনগুনিয়ে সেভাবে কোনো গানই গাওয়া হওয়া হয় না। তবে সব সময়ই বিভিন্ন ধরনের গান শোনা হয়।ক্রিকেটের বাইরে যে কাজে পারদর্শীআড্ডায় পারদর্শী। আমরা বন্ধুদের বড় একটি অংশ তো বগুড়ায়। এ ছাড়া ঢাকায়, বিকেএসপি কিংবা জাতীয় দলেও অনেক বন্ধু আছে। ওদের সঙ্গে আড্ডা দিতে খুব ভালো লাগে।বাংলাদেশের জার্সি গায়ে প্রথম যেদিন মাঠে নামলাম সেদিনের অনুভূতিআসলে সেভাবে তেমন কিছু বুঝিনি। আস্তে আস্তে যখন আরও বেশি ম্যাচ খেলতে লাগলাম তখন বুঝতে পারলাম, আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি! এটা অনেক বড় সম্মানের ব্যাপার।বাইরে বেরোলে যে তিনটি জিনিস সঙ্গে থাকেমানিব্যাগ, মুঠোফোন আর ঘড়ি।প্রথম ব্যাট প্রথম গ্লাভস২০০০ সালের দিকে, তখন ক্লাস সেভেনে পড়ি, বগুড়া জিলা স্কুলে। বিকেএসপিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছি। সেই সময় আমার বাদল চাচা একটা ব্যাট আর গ্লাভস কিনে দিয়েছিলেন।প্রথম যেদিন অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলামসেটা বগুড়া জিলা স্কুলে থাকতে। ক্লাস ফোর কিংবা ফাইভে পড়ার সময়।মাঠে টেনশনে থাকলে যা করিচুইংগাম চিবোই। এমনিতেও সব সময় চুইংগাম থাকে মুখে। টেনশন বেড়ে গেলে দ্রুত চিবোতে থাকি!ক্রিকেটে আদর্শব্রায়ান চার্লস লারা।অধিনায়কত্ব পাওয়ার পর যাঁর কথা প্রথম মনে হয়েছিলআমার দাদা আলহাজ মোজাম্মেল হোসেনের কথা। প্রায় চার বছর হলো মারা গেছেন তিনি। বছর দশেক আগে তিনি আমাকে বলেছিলেন, ‘ভাই, তুমি একদিন বড় ক্রিকেটার হবে। বাংলাদেশের অধিনায়কত্ব করবে।’ তাই সেদিন প্রথমেই তাঁর কথাই মনে পড়েছিল, তিনি বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন।ক্রিকেটার না হলে যা হতামআসলে ওভাবে কোনো কিছু ভাবিনি কখনো। পড়াশোনায় তখন খুব ফাঁকিবাজি করতাম, সারা দিন মেতে থাকতাম খেলাধুলা নিয়েই। তাই সব সময় খেলা চালিয়ে যাব—এটাই মাথায় থাকত।ছেলেবেলার নায়কছেলেবেলায় আমাদের বগুড়ার মাটিডালিতে ক্লাবের হয়ে আমার বড় দুই ভাই ক্রিকেট খেলতেন। তাঁদের দেখে দেখেই আমার ক্রিকেটার হয়ে ওঠা। তাঁদের দেখেই স্বপ্ন দেখতাম, ক্রিকেটার হব। তাই বড় দুই ভাইকেই আমার ছেলেবেলার নায়ক বলতে পারেন।প্রিয় বই, প্রিয় সিনেমাখেলোয়াড়দের আত্মজীবনী আমার ভালো লাগে। যেমন ভিভ রিচার্ডস, কোর্টনি ওয়ালশ কিংবা ইমরান খানের আত্মজীবনী ভালো লেগেছে। আর খেলাধুলার বাইরে সুনীল গঙ্গোপাধ্যায় ও সমরেশ মজুমদারের লেখা পছন্দ করি। অনেক সিনেমাই প্রিয়, তার মধ্যে এ মুহূর্তে মিরাকল সিনেমার কথা মনে পড়ছে।আমার দেখা সেরা ক্রিকেট ম্যাচ২০০৭ সালে বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটি খেলেছিলাম, সেটাই সবচেয়ে সেরা মনে হয়।ক্রিকেটের বাইরে যে খেলা প্রিয়ব্যাডমিন্টন আর ফুটবল।টাইমমেশিন পেলে যে সময়টাতে ফিরে যাবছাত্রজীবনে। যে সময়টাতে চাপ ছিল কিন্তু ফাঁকিবাজি করে বেড়াতাম। চিন্তা ছিল না, ছিল অনেক বন্ধু। সেই নির্ভার সময়টাতেই ফিরে যেতে চাইব।অধিনায়ক মুশফিকুর রহিম হিসেবে যে স্বপ্ন দেখিআমার সামর্থ্য, বিশ্বাস ও চেষ্টা দিয়ে নিজেকে পুরোপুরি মেলে ধরব। যে অবস্থায়, যে পরিস্থিতিতেই থাকি না কেন, নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভালো কিছু করব—এই স্বপ্নটাই দেখি।সাক্ষা ৎকার: মাহফুজ রহমান