মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে চ্যারিটি কনসার্ট ৩০ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুদ্ধিপ্রতিবন্ধী বাচ্চাদের বিদ্যালয় দীপালয় অটিজম একাডেমির সাহায্যের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অঙ্গন-এর উদ্যোগে ৩০ জুন সন্ধ্যায় চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে। এ কনসার্টে অংশ নেবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী আবদুল মান্নান, কল্যাণী ঘোষ, আলাউদ্দিন তাহের, অজয় চক্রবর্তী, হৈমন্তী রক্ষিত মান, প্রেমসুন্দর বৈষ্ণব, সুস্মিতা, রাজশ্রী, মুনমুন, ক্লোজআপ তারকা অরিনসহ আরও অনেকে। দর্শনীর বিনিময়ে এ কনসার্ট পরিবেশিত হবে এবং তা থেকে উপার্জিত টাকা বুদ্ধিপ্রতিবন্ধীদের বিদ্যালয় দীপালয় অর্টিজম একাডেমিকে অনুদান হিসেবে দেওয়া হবে। বিজ্ঞপ্তি।