মুসলিম এইড ইনস্টিটিউট চট্টগ্রাম শাখা পরিদর্শন করলেন পারভিন জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের (ইকো) ব্যবস্থাপক পারভিন জামান ১০ ও ১১ জানুয়ারি মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি চট্টগ্রাম শাখা পরিদর্শন করেন। তিনি ইনস্টিটিউটের গবেষণাগার, শ্রেণীকক্ষ, মোবাইল ফোন সার্ভিস সেন্টার পরিদর্শন করেন। তিনি সংস্থার উপকারভোগীদের সঙ্গে কথা বলতে তাঁদের কর্মস্থলও পরিদর্শন করেন। এ সময় মুসলিম এইড বাংলাদেশ মাঠ কার্যালয়ের কর্মকর্তা মো. সুজন খন্দকার, এস এম রায়হান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।