মুসলিম এইডের কর্মশালা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সাহায্য ও উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স অ্যান্ড এসএমই প্রোগ্রামের শাখা ব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপকদের তিন দিনব্যাপী এক কর্মশালা গত ৩০ জানুয়ারি শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) নির্বাহী পরিচালক মো. আবদুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন মুসলিম এইড ইউকে কান্ট্রি ডিরেক্টর মো. ওবায়দুর রহমান, অধ্যাপক আ ক ম আবদুল কাদের, মুসলিম এইডের হেড অব অ্যাডমিন অ্যান্ড এইচআর মো. মোকলেছুর রহমান। সভাপতিত্ব করেন হেড অব মাইক্রোফাইন্যান্স খন্দকার নাজমুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. ইজার হোসেন।প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল জানান, মুসলিম এইড বিশ্বের বিভিন্ন দেশে আর্তমানবতার সেবায় স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তারা বাংলাদেশের ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে ৭৫,০০০ পরিবারের কর্মসংস্থান করেছে।