আনোয়ারা থানার গুজরা নিত্যানন্দ উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মুসলিম খান দুরারোগ্য ক্যানসার ভুগছেন। অবস্থার অবনতি হলে সম্প্রতি চট্টগ্রামের একটি হাসপাতালে তাঁর ডান পা কেটে ফেলতে হয় শল্য চিকিৎসকদের। বর্তমানে তাঁর কেটে ফেলা পায়ের ওপরের অংশে পচন ধরেছে। বর্তমানে মুসলিম খান নগরের চকবাজার সিটি হেলথ ক্লিনিকে ২ নম্বর কেবিনে ডা. এম এ লতিফের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, তাঁকে বাঁচাতে হলে প্রায় ৮-১০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তাঁর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই সহায়তার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন তাঁর পরিবার।সাহায্য পাঠাবার ঠিকানা: মো. মুসলিম খান, সঞ্চয়ী হিসাব নম্বর: ২৭২৬০, ইসলামী ব্যাংক (বাংলাদেশ) লিমিটেড, আন্দরকিল্লাহ শাখা, চট্টগ্রাম। বিস্তারিত ফোনে (০১৮১৫৫১৫৩৫৩, ০১৮১৭৭২২৫২৩) জানা যাবে। বিজ্ঞপ্তি।