মুসলিম হল প্রাঙ্গণে স্বাধীনতার বইমেলা কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম একাডেমির আয়োজনে ২২ মার্চ থেকে মুসলিম হল প্রাঙ্গণে (শহীদ মিনারসংলগ্ন) শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা। ওই দিন বিকেল চারটায় বইমেলা উদ্বোধন করা হবে। প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। সভাপতিত্ব করবেন মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারা আলম। দ্বিতীয় দিন প্রধান অতিথি থাকবেন দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করবেন সাহিত্যিক ফাহমিদা আমিন। তৃতীয় দিন প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম চারুকলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সবিহ্ উল আলম। সভাপতিত্ব করবেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক। চতুর্থ দিন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক ড. হরিশংকর জলদাসের সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। সভাপতিত্ব করবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। শেষ দিন বিকেল চারটায় শিশু সমাবেশ। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম লেডিস ক্লাবের সভানেত্রী জিনাত আজম। সমাপনী ও মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেন। পাঁচ দিনের বইমেলায় প্রতিদিন থাকবে আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠান। বিজ্ঞপ্তি।