মুসা ইব্রাহীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বাংলাদেশি হিসেবে তিনি পা রেখেছেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট-চূড়ায়। এভারেস্ট বিজয় শেষে সম্প্রতি ফিরেছেন ঢাকায়। এবারের সময়ের তারকা যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি— : থেমে না যাওয়ার মনোবল, ইতিবাচক চিন্তা ও ব্যাকপ্যাক (যেটাতে ডিজিটাল ক্যামেরাসহ অনেক কিছু থাকে)।এডমুন্ড হিলারি ও তেনজিং নোরগের সঙ্গে দেখা হলে যে কথাটি বলতাম—: আমিও একজন প্রথম।পাহাড়ে ওঠার জন্য যে তিনটি জিনিস জরুরি—: অদম্য মনোবল, সুপরিকল্পনা ও সুবাস্তবায়ন।প্রথম পাহাড়ে ওঠা—: ২০০০ সালে, কেওক্রাডং।আমার প্রিয় মুখ—: আমার ছেলে ওয়াসি ইব্রাহীম রাইদ।এভারেস্টের চূড়ায় পা রাখার পর মনে হচ্ছিল—: পুরো পৃথিবী আমার পায়ের নিচে।আমার পর্বত আরোহণের গুরু—: কুশাং শেরপা (হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রশিক্ষক। তিনি বিশ্বের একমাত্র অভিযাত্রী, যিনি পাঁচ দিক থেকে এভারেস্ট জয় করেছেন)।ছেলেবেলায় যা হতে চেয়েছিলাম— : পাইলট (কোনো কারণ ছাড়াই হতে চেয়েছিলাম)।সামনে যে পর্বতে উঠতে চাই—: কে টু, কাঞ্চনজঙ্ঘা, আরোহণ করা হয়নি এমন পর্বত। এভারেস্ট থেকে নিচে তাকিয়ে অনুভূতি—: এই ভয়ংকর জায়গায় আমি কীভাবে উঠলাম!বাংলাদেশের যে দিকটি সবার আগে বদলে দিতে চাই—: বাঙালির ঘরকুনো স্বভাব।প্রিয় উক্তি—: বিকজ ইটস দেয়ার। (জর্জ হারবার্ট লেই ম্যালোরি)আলাদিনের দৈত্যের কাছে তিনটি ইচ্ছে—: সব ইচ্ছা পূরণ (তাহলে আর বাকি দুই ইচ্ছার প্রয়োজন নেই)।সবচেয়ে বড় বিপদ—: এবারের এভারেস্টে অভিযানের টাকা জোগাড় হচ্ছে না, নেপাল থেকে চাপ দিচ্ছে বুকিং মানির জন্য, আমি উদ্ভ্রান্তের মতো সবার কাছে ছুটছি।প্রিয় পর্বত—: আমা দাব্লাম (নেপাল, উচ্চতা ২২ হাজার ৩৪৯ ফুট)সাক্ষাৎকার গ্রহণ: সিমু নাসের