মুসিলম হাইস্কুলের প্রাক্তন ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে ২৪ জুন ইফতার ও দোয়া মাহফিল বিদ্যালয়ের জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের নবীন-প্রবীণ চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মোনায়েম। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক সিকান্দার খান, ইমরান বিন ইউনুস, মঈনুল ইসলাম মাহমুদ, রশিদ আহমদ, সাইফুল্লা খান, শামসুল হক, খসরু হোসেন, খুরশীদ আনোয়ার চৌধুরী, আবুল মাকসুদ, হাসান মুরাদ, এনায়েতউল্লা খান, মো. নুরুল্লা, জিয়াউল হায়দার, আফসারউদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।