মুস্তাফা খালিদের স্থাপত্যকর্ম নিয়ে নগরে অনুষ্ঠানমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুস্তাফা খালিদের স্থাপত্যকর্ম নিয়ে ২৩ ও ২৪ অক্টোবর নগরে দুই দিনব্যাপী স্থাপত্য কলাবিষয়ক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্সের উদ্যোগে ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৩ অক্টোবর সন্ধ্যা ছয়টায় ফুলকির এ কে খান মিলনায়তনে স্থাপত্য বিষয়ে বক্তৃতা দেবেন মুস্তাফা খালিদ। এ সময় তাঁর সম্পাদিত স্থাপত্য কলাবিষয়ক পত্রিকার মোড়ক উন্মোচন করা হবে। ২৪ অক্টোবর বিকেল চারটায় বিস্তার আর্ট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে তাঁর উল্লেখযোগ্য স্থাপত্যকীর্তির আলোকচিত্র প্রদর্শনী। ওই দিন বেলা ১১টায় তাঁর তত্ত্বাবধানে র্যাডিসন ব্লু হোটেলের স্থাপত্যকীর্তি পরিদর্শন করবেন স্থাপত্য কলায় আগ্রহী মানুষজন। বিজ্ঞপ্তি।