মুস্তাফা খালীদের প্রিয় স্ত্রীর গান, ছেলের প্রিয় বাবার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থপতি মুস্তাফা খালীদ পলাশ। ঢাকার জিপি হাউস, ওয়েস্টিন হোটেল, বসুন্ধরা সিটি শপিং মল, চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলসহ অনেক স্থাপত্যেই আছে তাঁর সৃষ্টিশীল ছোঁয়া। ভিস্তারা আর্কিটেক্টসের প্রধান স্থপতি, ডেলভিসতা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডেলভিসতা ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি। তাঁর ছেলে খান নৈঋর্ত মুস্তাফা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—বাংলাদেশে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগে পড়ছেন। আজ দুই প্রজন্মে থাকছে এই বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।
ছেলের সঙ্গে মুস্তাফা খালীদ। ছবি: অধুনা
ছেলের সঙ্গে মুস্তাফা খালীদ। ছবি: অধুনা

১. প্রিয় পোশাক...
মুস্তাফা খালীদ: ফতুয়া, টি-শার্ট পরি বেশি। আবার শার্ট ও ফতুয়ার মিশেলে নকশা করা পোশাকও পরা হয়।
ছেলে: টি-শার্ট, পোলো শার্ট ও ফুলস্লিভ শার্ট। সঙ্গে জিনস তো আছেই।
২. কার গান ভালো লাগে?
মুস্তাফা খালীদ: অনেকের গানই ভালো লাগে। এখন প্রিয় স্ত্রী শাহজিয়া ইসলামের গান।
ছেলে: মুস্তাফা খালীদ। আর আমরা বন্ধুরা মিলে একটা ব্যান্ড গড়েছিলাম ‘অ্যাবসেন্ট এলিমেন্ট’ নামে। ওই ব্যান্ডের গানগুলোও খুব প্রিয়।
৩. কোন ধরনের খাবার পছন্দ?
মুস্তাফা খালীদ: সবই খাই আমি। ঘি দিয়ে ভাত, ডিম ভাজি, ডাল, আলু ভর্তা খেতে ভালো লাগে।
ছেলে: ভাত, মাংস। নানা রকম সস দিয়ে চিকেন উইং খেতে ভালোবাসি।
৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
মুস্তাফা খালীদ: প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ভাবলে সুইজারল্যান্ড, ভুটান। আবার মানুষের দিক থেকে ভাবলে কলকাতা।
ছেলে: থাইল্যান্ডের কো সামুই, যুক্তরাষ্ট্রের অস্টিন।
৫. প্রিয় রং
মুস্তাফা খালীদ: ছবি আঁকার জন্য ও দেখতে ভালো লাগে লাল রং। কাপড় কালো রঙের পরতে পছন্দ করি।
ছেলে: লাল, কালো।
৬. রেগে গেলে কী করেন?
মুস্তাফা খালীদ: অনেক দিন ধরে চর্চা করেছি রেগে না যাওয়ার। তাই রেগে যাই না। তবে কোনো কারণে বিরক্ত হলে বা ক্ষোভ থাকলে ডুডল (এক ধরনের স্কেচ) করি।
ছেলে: রেগে যাই মাঝেমধ্যে। তখন কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিয়ে মাথা থেকে বিষয়টা বের করে দিই।
৭. প্রিয় স্থপতি
মুস্তাফা খালীদ: লুই আই কান, মাজহারুল ইসলাম ও শামসুল ওয়ারেস। এ ছাড়া দেশ-বিদেশের আরও অনেকের কাজ ভালো লাগে।

ছেলে: আমার বাবা।

৮. কোন যন্ত্র বাজাতে ভালো লাগে?

মুস্তাফা খালীদ: গানের সব যন্ত্রই আমার প্রিয়। সেতার, এসরাজ, কি-বোর্ড, পিয়ানো।

ছেলে: বেস গিটার ও অ্যাকুয়েস্টিক গিটার।

৯. প্রিয় বই

মুস্তাফা খালীদ: ন হ্যনতে, শঙ্খনীল কারাগার, জোছনা ও জননীর গল্প, পূর্ব-পশ্চিম, শেষের কবিতা।

ছেলে: ডিজিটাল ফোরট্রেস।

সাক্ষাৎকার: তৌহিদা শিরোপা