মুস্তাফিজ যদি আরও কম কথায় উত্তর দিতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
মুস্তাফিজুর রহমান সম্প্রতি ইংল্যান্ডে যাওয়ার পর সেখানকার ঘরোয়া লিগেও বাজিমাত করলেন। ব্যাপারটা যেন ‘নামলাম, খেললাম এবং জিতে নিলাম’! প্রথম ম্যাচেই ৪ উইকেট! কাটার মাস্টার ‘কথা কম কাজ বেশি’ নীতিতে বিশ্বাসী। তিনি কথা যে কম বলেন, সেটার প্রমাণ মেলে তাঁর সাক্ষাৎকারগুলো পড়লে। মুস্তাফিজ আরও কত কম শব্দ ব্যবহার করে সাক্ষাৎকার দিতে পারেন, সেটাই কল্পনা করার চেষ্টা করেছেন মহিউদ্দিন কাউসার, মাহফুজ রহমান ও আদনান মুকিত

সাংবাদিক: মুস্তাফিজ ভাই, আমি আপনার সাক্ষাৎকার নিতে এসেছি।

মুস্তাফিজ: ব।

সাংবাদিক: আপনার কাছে কিছু প্রশ্ন ছিল।

মুস্তাফিজ: ক।

সাংবাদিক: ভাই, ভালো আছেন?

মুস্তাফিজ: হ।

সাংবাদিক: সাসেক্সের হয়ে প্রথম ম্যাচেই বাজিমাত করলেন,

দেশবাসী তো উদ্বেলিত!

মুস্তাফিজ: ও!

সাংবাদিক: ইংল্যান্ডে আপনার সাফল্যের রহস্য কী?

মুস্তাফিজ: ঐ।

সাংবাদিক: তার মানে আগেও যা করেছেন, এবারও তা-ই করেছেন।

ঠিক কি না?

মুস্তাফিজ: হ।

সাংবাদিক: বল করার সময় আপনার লক্ষ্য কী থাকে?

মুস্তাফিজ: .

সাংবাদিক: আপনার পারফরম্যান্স দেখে সবার অনুভূতি কী?

মুস্তাফিজ: থ।

সাংবাদিক: ঠিকই বলেছেন, বিস্ময়ে থ বনে যাওয়ারই কথা। আপনাদের উৎসাহ দেওয়ায় ওখানকার দর্শকদের এক শতে

কত মার্ক দেবেন?

মুস্তাফিজ: শ।

সাংবাদিক: ভাই, আপনার কয়েকটা ছবি নিতে চাই আমরা।

মুস্তাফিজ: ল।

সাংবাদিক: ভাই, আরও কিছু প্রশ্ন ছিল...

মুস্তাফিজ: ,

সাংবাদিক: ঠিক আছে ভাই, প্রশ্ন আর বাড়াব না। অনেক ধন্যবাদ আপনাকে। সাক্ষাৎকার শেষ, চলেন চা খাই। কী চা খাবেন?

মুস্তাফিজ: র।