মুহম্মদ জাফর ইকবাল সমীপেষু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি এবারের এইচএসসি পরীক্ষার্থী। আমি এসএসসিতে গোল্ডেন জিপিএ পেয়েছিলাম। আমার স্বজনেরা এবারও সে রকম ফলাফলের জন্য চাপ দিচ্ছে। কিন্তু এটা আমার জন্য খুবই কঠিন। প্লিজ, আমার জন্য কিছু বলুন।সাগর[email protected]এসএসসিতে গোল্ডেন জিপিএ কীভাবে পেয়েছিলে? আত্মীয়স্বজনের চাপে, নাকি নিজের যোগ্যতায়? যদি আত্মীয়স্বজনের চাপে পেয়ে থাকো তাহলে এবারও তাদের চাপে পেয়ে যাবে, সমস্যা কোথায়? আর যদি নিজের যোগ্যতায় পেয়ে থাকো তাহলে আত্মীয়স্বজনকে বলে দাও, তোমার কাছ থেকে এক শ হাত দূরে থাকতে! তুমি এবারও গোল্ডেন প্রাটিনাম বা ডায়মন্ড জিপিএ পেয়ে যাবে। নো প্রবলেম।