মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে কথোপকথন ১১ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে কথোপকথন শীর্ষক অনুষ্ঠান ১১ এপ্রিল সকাল সাড়ে নয়টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে থাকবে প্রশ্নোত্তরপর্ব, গল্প ও আড্ডা। অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। মূলত চট্টগ্রামের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই এই আয়োজন। অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে মুঠোফোন নম্বরে (০১৯৭৬৭৩০৭৩০) যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি