মুহাম্মদ ইউনূসকে অপসারণের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণ এবং হয়রানির প্রতিবাদে ১২ মার্চ সকালে কক্সবাজার শহরের হলিডে মোড়ের প্রধান সড়কে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও আমানতকারীরা অংশ নেন। সকাল নয়টা থেকে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও কক্সবাজার জেলার টেকনাফ, মহেশখালী, চকরিয়া, রামু, ঈদগাঁ থেকে বাসে করে কয়েক শ নারী-পুরুষ এসে মানববন্ধনে যোগ দেন। এ সময় বক্তব্য দেন গ্রামীণ ব্যাংকের কক্সবাজার অঞ্চলের ব্যবস্থাপক মো. বদিউল আলম, কক্সবাজার গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সভাপতি মির্জা মো. আসলাম, নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য আনোয়ারা বেগম প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।