মুহাম্মদ মোসলেহ উদ্দিনের স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল কাশেম বলেছেন, ‘মুহাম্মদ মোসলেহ উদ্দিন ব্যক্তিগত জীবনে প্রচারবিমুখ মানুষ ছিলেন। আয়ের একটি বড় অংশ দুস্থ মানুষের সেবায় ব্যয় করতেন তিনি।’ ২০ নভেম্বর নগরের প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে রাউজান ক্লাবের উদ্যোগে শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ মোসলেহ উদ্দিনের স্মরণসভায় তিনি এ কথা বলেন।
এম এ জাফরের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ ইফতেখার আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন বাগদাদ গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ ফেরদৌস খান আলমগীর।
রাউজান ক্লাবের জে্যষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন রাউজান ক্লাব সভাপতি মোহাম্মদ ওমর ফারুক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মুহাম্মদ রিয়াজুল হাসান। বিজ্ঞপ্তি।