মুহাম্মদ শামসুল হকের দুটি বইয়ের প্রকাশনা উৎসব ১০ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাকর্মী মুহাম্মদ শামসুল হকের খ্যাতিমানদের নানা রঙের দিনগুলি এবং স্বাধীনতার সশস্ত্র প্রস্তুতি আগরতলা মামলার অপ্রকাশিত জবানবন্দি বইয়ের প্রকাশনা উৎসব ১০ এপ্রিল। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বিকেল চারটায় উৎসবে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হরিশংকর জলদাস ও আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম। অনুভূতি জানাবেন গ্রন্থভুক্ত খ্যাতিমান ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।