মুহাম্মদ শামসুল হকের বিদায় সংবর্ধনা

প্রথম আাালোর জ্যেষ্ঠ সহসম্পাদক মুহাম্মদ শামসুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত মঙ্গলবার সকালে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিত্ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, হেড অব বিজনেস আবু ইউসুফ, জ্যেষ্ঠ প্রতিবেদক প্রণব বল, সহকারী ব্যবস্থাপক মনজুর মোরশেদ, সহসম্পাদক আশরাফ উল্লাহ ও আহমেদ মুনির, সার্কুলেশন নির্বাহী মাহবুবুর রহমান, শহীদুল ইসলাম প্রমুখ।
বিদায়ী জ্যেষ্ঠ সহসম্পাদক শামসুল হক বলেন, ‘সাংবাদিকতা থেকে অবসর নেওয়ার পর এখন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাকাজে মনোনিবেশ করব। তৃণমূল পর্যায়ে যাঁরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন এবং মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর ধ্বংসলীলা প্রত্যক্ষ করেছেন, তাঁদের কথা তুলে ধরব গবেষণায়।’ শামসুল হক তাঁর দীর্ঘ তিন যুগের সাংবাদিকতা জীবন নিয়ে বই লেখার ইচ্ছা প্রকাশ করেন।