প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের গহিরা শান্তির দ্বীপ আসাদ চৌধুরী বাড়ির বাসিন্দা ও সমাজসেবী মুহাম্মদ হোসাইন চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী গত শনিবার পালিত হয়। এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে ছিল পূর্ব নাসিরাবাদ সিডিএ অ্যাভিনিউর বাসভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ।
উল্লেখ্য, মুহাম্মদ হোসাইন চৌধুরী ২০০৩ সালের ১৫ আগস্ট ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।