মুড়োর ঘন্ট
উপকরণ: কাতলা মাছের মাথা ১টি, চিনিগুঁড়া চাল ৫০ গ্রাম, ঘি ৪ চা–চামচ, শর্ষে তেল ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, হলুদগুঁড়া আধা চা–চামচ, শুকনা মরিচগুঁড়া ১ চা–চামচ, আদাবাটা আধা চা-চামচ, জিরাবাটা ১ চা–চামচ, দারুচিনি ও ছোট এলাচি ২টি করে, লবঙ্গ ৪টি, কাঁচা মরিচ ২টি, গরমমসলাগুঁড়া ১ চা–চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি: প্রথমে চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার প্যানে তেল দিয়ে মাছের মাথা ভালো করে লবণ ও হলুদ মেখে ভেজে তুলে রাখুন। অবশিষ্ট তেলের সঙ্গে ঘি দিয়ে মাঝারি আঁচে গরম করে তাতে গোটা মসলা ফোড়ন দিন। এবার বাটা ও গুঁড়া মসলা সামান্য পানি দিয়ে কষিয়ে চাল দিয়ে ভালো করে ভেজে নিন। আগে থেকে ভেজে রাখা আলু ও মাছের মাথা দিয়ে নেড়ে পরিমাণমতো পানি দিন। ফুটে উঠলে মাছের মাথা ভেঙে দিন। পানি কিছুটা শুকিয়ে এলে গরমমসলাগুঁড়া দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখুন। এবার নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন।