মূকাভিনয় কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যান্টোমাইম ও সাদার্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড পারফরমিং আর্টস বিভাগের উদ্যোগে মূকাভিনয় কর্মশালা অনুষ্ঠিত হয় গত ১৬-১৮ ফেব্রুয়ারি। কাজী মশহুরুল হুদা কর্মশালা পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন প্যান্টোমাইম সম্পাদক রিজোয়ান রাজন। ১৮ ফেব্রুয়ারি কর্মশালার সমাপনী দিন অতিথি ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, অরূপ বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষক অসীম দাশ, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরোয়ার জাহান এবং চট্টগ্রামের নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমাপনী অনুষ্ঠানে কাজী মশহুরুল হুদাকে প্যান্টোমাইম পত্রিকার পক্ষ থেকে সম্মাননা ও উত্তরীয় দেওয়া হয়। বিজ্ঞপ্তি।