মূকাভিনয়ে বধ্যভূমির করুণ কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিশন প্যান্টোমাইমের মূক নাটক বধ্যভূ​িমর একটি দৃশ্য
ভিশন প্যান্টোমাইমের মূক নাটক বধ্যভূ​িমর একটি দৃশ্য

১৯৭১ সালে দেশের আনাচকানাচে অনেক বধ্যভূমি গড়ে তুলেছিল পাকিস্তানি হানাদাররা। এসব বধ্যভূমিতেই প্রতিদিন বাঙালিদের ধরে এনে নৃশংস কায়দায় হত্যা করা হতো। এই বধ্যভূমির কাহিনি নিয়ে রচিত হয়েছে মূক নাটক বধ্যভূমি। এটি ভিশন প্যান্টোমাইমের ১৪তম প্রযোজনা। গত ৩১ মার্চ সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাটকটি প্রদর্শিত হয়। নাটকের নির্দেশনা দিয়েছেন সাহিদ শিসু।
নাটকের কাহিনি আবর্তিত হয় দুই তরুণ-তরুণী ও এক বৃদ্ধের বধ্যভূমিতে আসার ঘটনা নিয়ে। যুদ্ধে অংশগ্রহণ ও মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করায় তাদের ধরে নিয়ে আসা হয়েছে বধ্যভূমিতে। এ তিনজনকে কেন্দ্র করে বধ্যভূমিতে ঘটতে থাকে একের পর এক ঘটনা। তরুণ খঁুজে পায় তার বাগদত্তাকে। এ সময় নিজের জীবনের মায়া ত্যাগ করে বধ্যভূমিতে সেই তরুণের এক পাকিস্তানি মেজরকে হত্যার ঘটনা যেন জানান দেয় বাঙালির সাহসিকতার কথা। একসময় বধ্যভূমিতেই সেই তরুণ-তরুণী, বৃদ্ধসহ অসংখ্য মানুষকে হত্যার মাধ্যমে নাটকে ফুটে ওঠে পাকিস্তানি সেনা ও অবাঙালিদের নির্বিচারে বাঙালি নিধনের চিত্র।
নাটকে অভিনয় করেছেন মোশাররফ হোসেন, রোকসানা আক্তার, সামিনা চৌধুরী, সারোয়ার জাহান, ইমরুল লিপু, মারুফুর রহমান প্রমুখ। সংগীত নির্দেশনায় ছিলেন মহিউদ্দিন আজাদ।