সত্যিকারের সবজান্তা মৃত্যুদণ্ড কার্যকর করার ইলেকট্রিক চেয়ারের আবিষ্কারক একজন দন্তচিকিৎসক। একজন মানুষের শিরচ্ছেদ হওয়ার ১৫ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত তার মস্তিষ্কের চেতনা থাকে। একটি তেলাপোকা মস্তিষ্কবিহীন অবস্থায় প্রায় নয় দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। যদি না এর মধ্যে ক্ষুধা বা তৃষ্ণায় এটি মারা যায়। যুক্তরাষ্ট্রে বিষপান হচ্ছে চতুর্থ বৃহত্তম কারণ, যাতে শিশুরা মারা যায়। গত ৫০ বছরে যুক্তরাষ্ট্রে নয় হাজার লোক টর্নেডোতে, পাঁচ হাজার লোক বন্যায় এবং প্রায় পাঁচ হাজার লোক হারিকেনের আঘাতে মারা গেছে। একটি মৃতদেহ মাটি থেকে পানিতে চার গুণ বেশি তাড়াতাড়ি পচে। অ্যারো নামের একধরনের ব্যাঙে বিষ এতটাই মারাত্মক যে সামান্য বিষে প্রায় দুই হাজার ২০০ লোক মারা যেতে পারে। একজন মানুষ যখন মারা যায় তখন শ্রবণেন্দ্রিয় সবশেষে নিষ্ক্রিয় হয়। সর্বপ্রথম নিষ্ক্রিয় হয় দৃষ্টিশক্তি। এরপর নিষ্ক্রিয় হয় যথাক্রমে স্বাদ, গন্ধ ও স্পর্শেন্দ্রিয়।উইকিপিডিয়া অবলম্বনেসামসুল আলম