মৃত্যুর পরেও প্রজনন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কোনো প্রাণীর প্রজনন-প্রক্রিয়া এতই শক্তিশালী যে মৃত্যু পর্যন্ত তাতে বাধা দিতে ব্যর্থ হয়! ত্রিনিদাদের এক প্রজাতির ছোট্ট স্ত্রী মাছ (গাপি) তার সঙ্গী পুরুষ মাছের শুক্রাণু সংরক্ষণ করতে পারে, এমনকি সেই মাছের মৃত্যুর দীর্ঘদিন পরও। ফ্রান্সের গবেষণা প্রতিষ্ঠান দ্য একোল নরমাল সুপেরিউর দো পারির গবেষক আদ্রেঁ লোপো-সোপালক্রো ও তাঁর সহযোগীরা পোয়েসিলিয়া রেটিকুল্যাট প্রজাতির ওই গাপির মরণোত্তর প্রজনন নিয়ে গবেষণা চালান। প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি সাময়িকীতে ওই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। লোপো-সোপালক্রো বলেন, বিবর্তন-প্রক্রিয়া যোগ্যতম প্রজাতির অস্তিত্ব নির্দেশ করে এমন প্রচলিত ধারণা সত্য নয়। আসলে যোগ্যতম প্রজননে সমর্থ প্রাণী প্রজাতিগুলোই টিকে থাকে। লাইভসায়েন্স।