মৃত্যুসমগ্র
যুদ্ধের ময়দানে কেউ মরে গুলিতেঅ্যালার্জি হলে পরে কেউ মরে ধূলিতে।কেউ মরে প্রেমিকের আদরের ছোঁয়াতেকেউ মরে যানজটে কালো কালো ধোঁয়াতে।কেউ মরে ভয়াবহ মাদকের নেশাতেকেউ মরে মাগরিবে কেউ মরে এশাতে।কেউ মরে অভাবের গাঢ় টানাপোড়েনেকেউ মরে নিজভূমে কেউ মরে ফরেনে।কেউ মরে সিগারেটে কেউ মরে পানেতেকেউ মরে সিনেমায় কেউ মরে গানেতে।হাসপাতালের বেডে কেউ মরে গাড়িতেকেউ মরে পুরুষে ও কেউ মরে নারীতে।কেউ মরে হাতেনাতে কেউ মরে হিয়াতেপ্রেমহীন কেউ কেউ, কেউ পরকীয়াতে।কেউ মরে আদালতে কেউ মরে থানাতেজেনে মরে কেউ কেউ, কেউ মরে জানাতে।কেউ কেউ মরে যায় সামাজিক পেষণেকেউ মরে সংসদে প্রতি অধিবেশনে।কেউ মরে টক শোতে আহা মাঝ-নিশীথে!বছরের প্রতিদিনই, কি গরমে কি শীতে।বারবার মরে যায় ভীরু কাপুরুষরাঅভিশাপে মরে রোজ ওবামা ও বুশরা।কত গরু মরে যায় শকুনের দোয়াতে!দিবানিশি সিএনএন বিবিসি ও ভোয়াতে!কোনো কিছু না বুঝেই মরে অধিকাংশেকেউ মরে সংসদে দুই-তৃতীয়াংশে!কেউ মরে সুশাসনে কেউ মরে ভাষণেকেউ গণতন্ত্রে বা কেউ সেনাশাসনে।কেউ মরে দিবানিশি ভাবিতে ও ভাবিতেকেউ মরে চবি রাবি কেউ জাবি ঢাবিতে।কেউ মরে একা একা কেউ মরে সঙ্গেমানবতা কেঁদে মরে রোজই জাতিসংঘে।বিতর্কে সংলাপে আর আলোচনাতেমণি খুঁজে মরে কেউ শ্বাপদের ফণাতে!কেউ মরে দেশটাকে ঠিক ট্র্যাকে ফেরাতেকেউ মরে কাগজের কলামের প্যারাতে!কেউ মরে জীবনের অহেতুক ঝামেলায়কেউ মরে ডায়ানা বা মনিকা বা পামেলায়!কেউ মরে ধুঁকে ধুঁকে হতাশার গ্লানিতেআচানক মন্ত্রীর উদ্ভট বাণীতে!কেউ মরে মিষ্টিতে রাজভোগে ক্ষিরসায়অন্যের ভালো দেখে কেউ মরে ঈর্ষায়!হরতালে অবরোধে কেউ মরে বেঘোরেকেউ মরে নজরুলে কেউ মরে টেগোরে!কেউ মরে কানসাটে কেউ হাটখোলাতের্যাব আর পুলিশের গল্পের ঝোলাতে!কেউ ক্রসফায়ারে বা কেউ বোমা হামলায়বাদী ও বিবাদী হয়ে কেউ মরে মামলায়!কেউ মরে নিয়তির পক্ষপাতিত্বেকেউ মরে আজীবন দ্বিধাভরা চিত্তে।কেউ মরে ক্যানভাসে রঙে আর তুলিতেকেউ মরে অভিমানে, সব ব্যথা ভুলিতে।কেউ মরে বাস্তবে কেউ মরে নাটকেকেউ মরে আইনের ভয়াবহ ফাটকে।রাষ্ট্রীয় সরকারি রশি টানাটানিতেকেউ মরে বিদ্যুতে গ্যাসে আর পানিতে!রাজনীতিবিদদের স্বার্থের দ্বন্দ্বেপাবলিক মরে রোজ অপরূপ ছন্দে!কেউ মরে ভোট দিয়ে কেউ গণতন্ত্রেরাজনীতিবিদদের স্বর্গীয় মন্ত্রে!কেউ মরে অনাহারে কেউ মরে খাদ্যেমাছ-ফলে ভেজালের নানা উপপাদ্যে!কেউ মরে নানাবিধ অকথিত কারণে—কেউ মরে খামোকাই শুধু স্মৃতিচারণে!রাস্তায় ট্রেনে বাসে পুলিশের ফাঁড়িতেকেউ মরে স্যুট-বুটে কেউ গোঁফে দাড়িতে!পাহাড়ির পুরাতন পরিচয় ঘোচাতে—আদিবাসী মরে যায় কলমের খোঁচাতে!প্রাচুর্যে মরে কেউ, কেউ মরে দীনতায়কেউ মরে ধুঁকে ধুঁকে চিকিৎসাহীনতায়!কেউ মরে শুরুতেই কেউ মরে অন্তেকেউ মরে পুনরায় ময়নাতদন্তে!দোটানায় মরে কেউ, কেউ মরে রটনায়বিমানে ও লঞ্চ-ট্রেনে, গাড়ি দুর্ঘটনায়।কেউ মরে ইশারায় ভিনদেশি চাবিতেকেউ মরে স্বাভাবিক মৃত্যুর দাবিতে।কেউ মরে বেশি খেয়ে কেউ মরে মঙ্গায়কেউ টেম্স-হাডসনে কেউ বুড়িগঙ্গায়।কেউ মরে ক্ষমতার প্রবল আধিক্যেকেউ মরে প্রলোভনে ভুয়া চাকচিক্যে!হটাতে স্বৈরাচার গুলি খেয়ে বক্ষেকেউ মরে রাজপথে মুক্তির লক্ষ্যে।কেউ মরে ইতিহাস জানাতে ও জানতেরক্তের স্রোত ঠেলে স্বাধীনতা আনতে।কেউ মরে অহেতুক অন্যকে মারতেহরতালে পিকেটিংয়ে নেতাদের স্বার্থে!কেউ মরে ভুল করে ভুল সিদ্ধান্তেকেউ মরে কাহিনির যবনিকা টানতে।গণপিটুনিতে মরে আহা ছোট ভাইটি!এই সব দেখেছেন তিনি অলমাইটি।মূক হয়ে মুখ বুজে মরে থাকো শয্যায়এই সব দেখেশুনে আমি মরি লজ্জায়[email protected]