মৃন্ময় গ্যালারিতে মনসুর-উল-করিমের একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেখার নাচন শিরোনামে শিল্পী মনসুর-উল-করিমের রেখা ও ছাপচিত্রের প্রদর্শনী নগরের খুলশিতে অবস্থিত মৃন্ময় আর্ট গ্যালারিতে গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর প্রদর্শনীর উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণে র সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী। শিল্পীর ১৭ তম এই একক চিত্র প্রদর্শনীতে ৩৫টি ড্রয়িং ও ছাপচিত্র স্থান পায়। গত শতকের সত্তরের দশক থেকে শুরু করে সম্প্রতিক কালের আঁকা ছবি স্থান পেয়েছে এতে। ৩০ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ওয়াশিকা আয়শা খান, জন্টা ক্লাবের প্রেসিডেন্ট ফারা নাজ কাইয়ুম, বিশদ বাঙলার পরিচালক আলম খোরশেদ ও মৃন্ময় আর্ট গ্যালারির পরিচালক সামিনা এম. করিম।