মৃন্ময়ের উদ্যোগে জলরঙের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃন্ময় আর্ট গ্যালারির উদ্যোগে আট দিনব্যাপী জলরঙের কর্মশালা ১৯ ডিসেম্বর শুরু হবে। কর্মশালা পরিচালনা করবেন শিল্পী সোহাগ পারভেজ।
সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মৃন্ময় আর্ট গ্যালারিতে এই কর্মশালা চলবে। কর্মশালার শেষে অংশগ্রহকারীদের আঁকা ছবি নিয়ে অনুষ্ঠিত হবে প্রদর্শনী। কর্মশালায় অংশগ্রহণের জন্য ১৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। যোগাযোগ: মৃন্ময় আর্ট গ্যালারি, সড়ক ১, বাড়ি ৫০, দক্ষিণ খুলশী। বিস্তারিত ফোনে (০১৭৫-৫৫৯৩৭৯১, ০১৭১৯৭২৩৫৬৭০) জানা যাবে। বিজ্ঞপ্তি।