মৃন্ময়ে শেষ হলো ১৩ শিল্পীর প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃন্ময় আর্ট গ্যালারির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৩ জন শিল্পীর অংশগ্রহণে আয়োজিত পক্ষকালব্যাপী প্রদর্শনী শেষ হয়েছে ১৪ ফেব্রুয়ারি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্জার পেইন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালি চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক নাসিমা বেগম, বার্জারের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাফিউল করিম, মৃন্ময় গ্যালারির কর্ণধার সামিনা করিম ও শিল্পী শায়লা শারমিন।
সমাপনী অনুষ্ঠানে রুপালি চৌধরী বলেন, মৃন্ময় গ্যালারি নবীন শিল্পীদের উঠে আসতে সহায়তা করছে। বার্জার পেইন্টস দীর্ঘদিন ধরেই এ দেশে শিল্পচর্চায় সহযোগিতা করছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
গত ৩১ জানুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনসুর-উল করিম।