মে দিবস উপলক্ষে সিইউজের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত ‘মে দিবস: প্রেক্ষিত চট্টগ্রামের সংবাদপত্র’ শীর্ষক সেমিনার ১০ মে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক। প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। তিনি সাংবাদিকদের রুটি-রুজির আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে চট্টগ্রামের সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে স্বল্প মূল্য এবং কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া। বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি আবু তাহের মুহাম্মদ, যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, ডিইউজের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সিইউজের সাবেক সভাপতি শহীদ উল আলম, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান, দৈনিক বণিকবার্তার ব্যুরো প্রধান আলী হায়দার, ডিইউজের কোষাধ্যক্ষ শাহানা শিউলী প্রমুখ।
সেমিনারে আলোচকেরা অষ্টম ওয়েজ বোর্ডের বিভিন্ন বৈষম্য তুলে ধরে তা সংশোধন এবং কার্যকর করতে মনিটরিং সেলের কার্যক্রম বৃদ্ধির দাবি জানান। বিজ্ঞপ্তি।