মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের সংবর্ধনা দিল মোস্তফা হাকিম সিমেন্ট ইন্ডাস্ট্রিজ। গত রোববার সকালে নগরের উত্তর কাট্টলীস্থ মোস্তফা হাকিম ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন নগর ও জেলার বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিকেরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মনজুর আলম।
মনজুর আলম বলেন, শ্রমিকেরাই অর্থনীতি উন্নয়নের একমাত্র মাধ্যম। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলেই দেশের অর্থনীতি আজ এ পর্যায়ে পৌঁছেছে। তাই দেশের উন্নয়নের স্বার্থে মালিক–শ্রমিক ভেদাভেদ থাকা উচিত নয়।
গোল্ডেন আয়রন ওয়াক্সের ব্যবস্থাপক মো. নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মো. ফারুক আজম, মো. সাইফুল আলম ও মো. সাহিদুল আলম। বক্তব্য দেন মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলমগীর, মোস্তফা হাকিম গ্রুপের প্রকৌশলী বিপুল জ্যোতি চাকমা, মোস্তফা হাকিম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. রফিক, মো. জাহাঙ্গীর আলম, মো. আবদুস সেলিম, শ্রমিকনেতা মো. জানে আলম, আবু তাহের, মো. দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ১২০ জন শ্রমিককে নগদ অর্থ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।