মে দিবসে সংবাদপত্র কম্পিউটারস অ্যাসোসিয়েশনের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মে দিবস উপলক্ষে ১ মে দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবাদপত্র কম্পিউটারস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম-এর সংবর্ধনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চৌধুরী আহছান খুররম। শুভেচ্ছা বক্তব্য দেন মিলনমেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক হারুন-উর-রশীদ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়।
এতে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান, ২১ নম্বর জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ প্রমুখ। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ অবজারভার ও দৈনিক আজাদীর প্রবীণ কম্পিউটার অপারেটর মো. মফিজ উদ্দিন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, সংবাদপত্রশিল্পে সব সাংবাদিক-কর্মচারীর ন্যায্য অধিকার আদায়ে সার্বিক সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলোকময় তলাপাত্র, সাংবাদিক কল্যাণ চক্রবর্তী, সুবল বড়ুয়া, আবুল ফজল, মহানগর যুবলীেগর নেতা আশরাফ গনি চৌধুরী, মো. শেখ সাইদ প্রমুখ। বিজ্ঞপ্তি।