মে দিবসের মর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাঙল কোদাল কাস্তে
আস্তে চালাও আস্তে
খেতখামারে কাজ করে যায়
চাচা এবং ভাস্তে।

পুড়ছে শরীর চর্ম
কাজ করাটাই বর্ম
খেটে খাওয়া মানুষ বোঝে
মে দিবসের মর্ম।

ফোটে গায়ের রক্ত
নেই জিরানোর অক্ত
অষ্টপ্রহর কাজ করেও
বেঁচে থাকাই শক্ত।

মঞ্চে কে উৎফুল্ল
দাও না শ্রমের মূল্য
মজুর-চাষির ঘামটা নাকি
হীরার সমতুল্য!

বাদ্য বাজাও বাদ্য
নেই যে পেটে খাদ্য
শ্রমিক শোষণমুক্ত সমাজ
সেই হেতু আরাধ্য।