মেকআপ নিয়েই উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হয়ে গেল মেকআপ উৎসব
হয়ে গেল মেকআপ উৎসব

১৮ ও ১৯ ডিসেম্বর রাজধানীর গুলশানের বেঙ্গল ব্লুবেরি হোটেলে আয়োজন করা হয়েছিল ‘ভিট প্রেজেন্টস বাংলাদেশ মেকআপ ফেস্টিভ্যাল ২০১৫’। সঙ্গে ছিল লিপ আইস। পুরো অনুষ্ঠানটির আয়োজনে সর্বক্ষণ কাজ করেছে অ্যালুর এবং ফেসবুক পেজভিত্তিক উদ্যোগ মেকআপের দোকান। আয়োজক শাবনুর আহমেদ বলেন, ‘অ্যালুর চাইছিল উদ্যোক্তাদের একটি মেলার মাধ্যমে ক্রেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। আর মেকআপের দোকান পেজটি সম্প্রতি এক লাখ লাইকের সীমানা ছাড়িয়েছে। দুই ভাবনার মিশেলে এই উদ্যাপন।’ তিনি আরও যোগ করলেন, এই মেলায় তাঁরাই জড়ো হয়েছিলেন যাঁরা আসল মেকআপ ও স্কিনকেয়ার পণ্য বিক্রি করেন। মেলায় ছিল বিউটি ব্লগারদের পদচারণাও। তাঁদেরই একজন তাবাসসুম মাওলা। তিনি বললেন, ‘এই মেলায় আমাদের ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার, পরামর্শ ও আইডিয়া ভাগাভাগি করে নেওয়ার সুযোগ ছিল। এমন আয়োজন আরও হলে বাংলাদেশে বিউটি ব্লগারদের অবস্থান আরও শক্ত হতে পারবে।’
উদ্বোধনের ফিতা কেটেছিলেন মেকআপ শিল্পী তিলাত খায়ের এবং মডেল রুমা। এ ছাড়া প্রতিদিন ছিল সরাসরি মেকআপ করার সুযোগ, উপহার এবং মডেলদের সঙ্গে সেলফি তোলার সুযোগ।