মেঘ-না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা বাংলাদেশের সবচেয়ে চওড়া নদী। চাঁদপুর থেকে মিলিত ধারাটি সম্পূর্ণভাবে মেঘনা নামে বয়ে ১৫০ কিলোমিটার পথ মাড়িয়ে বঙ্গোপসাগরে পড়েছে।আকাশে মেঘ করলেই এই নদীতরঙ্গ বিক্ষুব্ধ হয়। তখন তার বুকে নৌকা ভাসানো বড় বিপজ্জনক। তাই এর নাম হয়েছে ‘মেঘ-না’। অর্থাৎ আকাশে মেঘ থাকলে নৌকা ছাড়া যাবে না (মেঘে-না>মেঘ-না>মেঘনা)। এর নামকরণের অপর পৌরাণিক কাহিনি হলো: রাবণপুত্র মেঘনাদের নামে এই নাম। মেঘনাদের মূল নাম ইন্দ্রজিৎ। এই ইন্দ্রজিৎ জন্মের সময় মেঘের গর্জনের মতো উচ্চ স্বরে কেঁদেছিলেন বা নাদ করেছিলেন বলে তাঁর অন্য নাম ‘মেঘনাদ’। তাঁর সেই অশ্রুধারাতেই নাকি সৃষ্টি হয়েছিল এই নদী। মেঘনা দুই অংশে বিভক্ত। আপার ও লোয়ার মেঘনা। বাংলাদেশের অর্থনীতিতে তো বটেই, এ অঞ্চলের ভাবসম্পদেও এই নদীর প্রভাব খুব বেশি। দেশের ভেতরে নদীশাসন, নদীদখল, নদীভরাট এবং আঞ্চলিক-অভ্যন্তরে আন্তর্জাতিক নানান অপরিবেশবান্ধব স্বার্থপরতার শিকার হয়েছে যেসব নদী, মেঘনাও তা থেকে রেহাই পায়নি।