মেঘনা এক্সপ্রেস ট্রেন এখন মধুরোড় স্টেশনে যাত্রাবিরতি করছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ও চাঁদপুরের মধ্যে চলাচলকারী একমাত্র আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন সম্প্রতি চাঁদপুর জেলার মধুরোড় স্টেশনে যাত্রাবিরতি করা শুরু করেছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি নিজ নির্বাচনী এলাকার জনগণের যাতায়াতের সুবিধার্থে রেলওয়ের মহাপরিচালককে অনুরোধ করলে রেলওয়ে কর্তৃপক্ষ মধুরোড় স্টেশনে ১৭ সেপ্টেম্বর থেকে যাত্রাবিরতির উদ্যোগ নেয়। বর্তমান সরকার এ স্টেশনের উন্নয়ন ও রেললাইন সংস্কারসহ অন্যান্য কাজের জন্য ১৮৯ কোটি টাকা বরাদ্দ করেছে।