মেঘনা পেট্রোলিয়ামে পেট্রল সরবরাহ করছে সিভিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে ৯ ফেব্রুয়ারি থেকে নিজেদের কারখানায় উৎপাদিত পেট্রল সরবরাহ করছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সিভিওর চেয়ারম্যান শামসুল আলম, উপদেষ্টা মঈন উদ্দীন খান বাদল, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আশরাফুজ্জামান, বিপিসির মহাব্যবস্থাপক (বিপণন) মো. আবু হানিফ ও ইস্টার্ন রিফাইনারি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মে. আবদুল্লাহ-আল-মুবিন চৌধুরী। বিজ্ঞপ্তি।