মেঘলা মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ দুটো আমি দেখেছি জানালার গ্রিলের ফাঁক দিয়ে। উদাস হয়ে সে একা দাঁড়িয়ে প্রতীক্ষায় আছে প্রিয় কোনো ব্যক্তির। তার চেহারা বলে দিচ্ছিল অনেকক্ষণের প্রতীক্ষা। তারপর আমি বা আমরা উঠলাম সিঁড়ি বেয়ে ওপরে। দেখে সে ঘুরে দাঁড়াল। প্রথম দেখলাম কল্পনার সঙ্গে মিলিয়ে। বললাম, আপনি নিশ্চয়...। এই! খুঁজছেন কাউকে অনেকক্ষণ ধরে। খুব একা একা লাগছিল তাই না। কথাগুলো বলতে গিয়েও বললাম না। আমি তো জানি আপনি খুঁজছেন আমাকে। যার সঙ্গে কথা হয়েছে, হচ্ছে প্রায় নিয়মিত। কণ্ঠে যাকে চেনেন, তার চেহারার সঙ্গে আপনার হয়নি কোনো যোগাযোগ। যাকে দেখবেন বলে আজ এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি। মিলিয়ে দেখবেন আমার কথার সঙ্গে আমার আমিকে। সত্য কোনটা মিথ্যা কোনটা। 
আমার আমি—আমার আমির ভেতরে আপনাকে লালন করছি সেদিন থেকে, যেদিন প্রথম আপনার কণ্ঠ শুনেছিলাম। সেদিন থেকে আপনার লেখাগুলো বারবার পড়তে ইচ্ছে করছে। খুব অসাধারণ কবিত্বের ক্ষমতা আপনার। আমি তা বুঝতে পারি।
জানেন, আমি এই দিনটির জন্য অপেক্ষা করেছি আরও অনেক দিন। স্বপ্ন এঁকেছি কত। কিছুটা আপনার সঙ্গে শেয়ার করেছি মুঠোফোেন, কিছুটা নিজের করে রেখেছিলাম আপনাকে একটু চমকে দেব বলে। আমিও কম চমকাইনি। আপনার কথা, হাসি, সুন্দর দুটি চোখের দিকে আমি বারবার চেয়ে দেখেছি। অনেকের চোখ ফাঁকি দিয়ে আমি আপনাকে দেখেছি।
আজ আপনার নাম দিলাম মেঘলা। কেননা সেদিন আকাশ খুব মেঘলা ছিল। বৃষ্টি হয়নি, তবে মেঘ আর রোদ্দুরের খেলায় পরিবেশটা খুব ভালো লাগছিল।