মেঘলার চতুর্থ বর্ষপূর্তি উৎসব
চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ৪ ফেব্রুয়ারি নগরের জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে দিনব্যাপী উৎসবের আয়োজন করে মেঘলা। সংগঠনের প্রধান উপদেষ্টা মো. কবির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ রওশন আখতার হানিফ, অধ্যক্ষ মো. সানাউল্লাহ ও সাংবাদিক হাসান আকবর। এমএম মিরাজের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ম. মাহমদুর রহমান ও পাপন রায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় তির্ষক নাট্যগোষ্ঠী, বোধন আবৃত্তি পরিষদ, নাট্যাধার ও ত্রিস্বর আবৃত্তি সংঘ। এ পর্ব উপস্থাপনা করেন লিলি রায়, মমতাজ সুলতানা ও নুসরাত মুনীর। রাতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবিএম আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম ও নজরুল ইসলাম। এতে বেগম শামসুন্নাহার, অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, অধ্যাপক শামসুদ্দীন শিশির, তৌহিদ মো. ফয়সাল, জিন্নাহ চৌধুরী, হেলাল উদ্দিন ও মীর নাজমুর আহসানকে সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।