মেছতা সারাবে ভাইরাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্বকের মেছতা বা অন্যান্য কালো দাগের বিরুদ্ধে লড়াই করবে ভাইরাস। এটি ত্বকেই জন্মায় এবং মেছতার জন্য দায়ী ব্যাকটেরিয়া ধ্বংস করে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ) ও পিটসবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ রকম ১১টি ভিন্ন ভাইরাস শনাক্ত করেছেন। ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এসব ভাইরাস সক্রিয় ভূমিকা পালন করে। মেছতা চিকিৎসায় এসব ভাইরাসের কার্যকারিতা যাচাই করতে গবেষণা শুরু করবেন বিজ্ঞানীরা। অধ্যাপক রবার্ট মডলিন বলেন, মেছতা রোগে লাখ লাখ মানুষ আক্রান্ত। এটি অনেকের মানসিক যন্ত্রণারও কারণ। বিবিসি।