মেজবাহ্ বাঁচতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসার-আক্রান্ত মো. মেজবাহ্ উল হক (২৩) এইচএসসি পাস করেন ২০০৮ সালে। বাবা মাহমুদুল হক (৬২) পূবালী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। চন্দনাইশ থানার হাশিমপুর গ্রামের সিকদারপাড়ার বাসিন্দা মেজবাহর অণ্ডকোষে ২০১০ সালের ডিসেম্বরে টিউমার ধরা পড়ে। ধীরে ধীরে তা ক্যানসারে পরিণত হয়। এরই মধ্যে তাঁকে ছয়টা কেমোথেরাপি দিতে বিপুল টাকা খরচ হয়েছে। বর্তমানে তিনি রেডিওথেরাপি সার্জন এস এ আউয়ালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তাঁর এ চিকিৎসার জন্য আরও তিন লাখ টাকা দরকার। কিন্তু অবসরপ্রাপ্ত বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের হূদয়বান ব্যক্তিদের সহায়তা চেয়েছেন মেজবাহ্। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪০৫৩৭৬৯, অগ্রণী ব্যাংক, নিউমার্কেট শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।