মেট্রোপলিটন লায়ন্স ক্লাব ও সম্প্রযুগের শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়িতে লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন ও সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুবগোষ্ঠী) পাঠাগারের যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী এবং সম্প্রযুগ প্রাথমিক মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। আজাদী বাজারের ধর্মপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্প্রযুগ সভাপতি রাশেদ সরওয়ার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর মোস্তাক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন লায়ন সিরাজুল হক আনসারী, এস এম শামসুদ্দিন, জাহাঙ্গীর মিয়া, জাহেদুল ইসলাম চৌধুরী, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান, লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের সভাপতি এম এ ওয়াহাব, সাধারণ সম্পাদক এ কে এম এ মুকিত, সাপ্তাহিক স্লোগান- এর সম্পাদক মোহাম্মদ জহির, লায়ন এ টি এম শহীদুল্লাহ, হাসান মুরাদ চৌধুরী ও সম্প্রযুগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথি গরিব ও দুস্থদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।