মেট্রোপলিটন হাসপাতাল ও কবির সিকিউরিটিসের মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ও কবির সিকিউরিটিস লিমিটেডের মধ্যে সম্প্রতি স্বাস্থ্যসেবা–সংক্রান্ত চুক্তি সই হয়। এতে সই করেন মেট্রোপলিটন হাসপাতালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক এফ এ আর শোকরানা ও কবির সিকিউরিটিসের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক মো. সেকান্দর, মহাব্যবস্থাপক মো. মোমিনুল ইসলাম, জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. সেলিম, উপমহাব্যবস্থাপক এ বি জিয়াউদ্দিন হোসেন, রবিউল, কবির সিকিউরিটিসের প্রধান পরিচলন কর্মকর্তা মো. আবদুল্লাহ প্রমুখ।
চুক্তির আওতায় কবির সিকিউরিটিসের গ্রাহকেরা কম খরচে চিকিৎসাসেবা গ্রহণ করবেন। বিজ্ঞপ্তি।